রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী রাস্তার ওপর জর্দার কৌটায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি পাওয়া গেছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িতকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
একেএস/এসআই




