রাজধানীর পল্লবী এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় পল্লবীর সাগুপতা ফুড কার্ডের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে সাগুপতা এলাকায় ফুড কোর্টের সামনে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ করা বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪। তবে, বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা পালিয়ে গেলে সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ হাসিবুল জানান, ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে সাগুতার সামনে কাজ করার ছিলেন। এ সময় দুর্বৃত্তরা পিছনে বাসের সিটে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিকাল পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি বলেন, ‘বাসটির চালক মো. সাদ্দাম। কয়েকজন এসে অগ্নিসংযোগের পর তিনি বাস থেকে দ্রুত নেমে পড়েন।’
একেএস/এএম




