বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডেমরায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

ডেমরায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ। ছবি- সংগৃহীত

রাজধানীর ডেমরা এলাকার একটি ভাড়া বাসা থেকে ইভা আক্তার ফারজানা (১৩) নাসে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ধার্মিকপাড়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল কাদেরের ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইভা স্থানীয় মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। তার গ্রামের বাড়ি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিজিপারোয়া এলাকায় এবং বাবার নাম ইন্তাজ আলী। 

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, তিন বোনের মধ্যে ইভা সবার ছোট। তার বাবা পেশায় অটোরিকশা চালক এবং মা একটি হোটেলে কাজ করেন। ঘটনার সময় বাসায় কেউ ছিল না। সন্ধ্যায় নিহতের বড় বোন বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান এবং দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় ইভাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক এটিকে আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর