মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে পৃথক বাসায় ঝুলছিল দুই নারীর মরদেহ

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

রাজধানীর খিলগাঁওয়ে পৃথক বাসায় ঝুলছিল দুই নারীর মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। ছবি: সংগৃহীত

রাজধানী খিলগাঁও এলাকায় পৃথক বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন স্বামীর মৃত্যুর পর ‘মানুসিক সমস্যায়’ আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকা থেকে শামসুন্নাহার বেগম (৫৮) এবং ওইদিন রাত ১০টার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুই গৃহধুর মরদেহ উদ্ধারের তথ্য আলাদাভাবে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবু জুবায় এবং একই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ আলী।

জানা গেছে, রাজধানী খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শামসুন্নাহার বেগম (৫৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবু জুবায়ের জানান, আমরা খবর পেয়ে গতরাত (সোমবার) সাড়ে ৯টার দিকে খিলগাঁও সিপাহীবাগ এলাকার একটি বাসার পাঁচতলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ার শেষ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, নিহত ওই নারীর স্বামীর মৃত্যুর পর থেকে তার মানসিক সমস্যা দেখা দেয়। তিনি ডাক্তারও দেখিয়েছেন। আমাদের ধারণা, মানসিক সমস্যার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফাতেমা আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে সকল আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গবার দুপুরের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর গোপালপুর গ্রামে। তার বাবার নাম মো. ফরিদুল ইসলাম। বর্তমানে তিনি খিলগাঁও থানার ৯/৮ নন্দীপাড়া নেওয়াজবাগ ১৩ নম্বর রোড সংলগ্ন কোবা মসজিদ রোডের মারজানা আক্তারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে স্বামীর সঙ্গে বসবাস করতেন।

এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ আলী জানান, আমরা খবর পেয়ে গতকাল রাতে ওই বাসার কক্ষের মেঝেতে শোয়ানো এবং চাদর দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। তার মরদেহ উদ্ধারের সময় তার পরনে ঘিয়া রঙের প্রিন্টের জামা, ঘিয়া রঙের প্যান্ট এবং গলায় গোলাপি রঙের ওড়না ছিল। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন শেষে আজ মঙ্গলবার দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি এবং নিহতের বাবা-মা, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, অজ্ঞাত কারণে ফাতেমা আক্তার তার স্বামীর ভাড়া বাসার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারনে তিনি এমনটা করেছেন তা কেও বলতে পারছিনা পরিবারের। 

এসআই মো. এরশাদ আলী বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর