সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

কাশিমপুর কারাগারে ঝুলছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মরদেহ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

কাশিমপুর কারাগারে ঝুলছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মরদেহ
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ (৪১) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ সেলের জানালার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পরে ফরহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত ফরহাদ টাঙ্গাইলের শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তার কয়েদি নম্বর ৪৭৭৩/এ।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাত ২টা ১৫ মিনিটের দিকে নিজ সেলের জানালার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ফরহাদ। পরে একই কক্ষে থাকা অন্য এক বন্দি তাকে ঝুলন্ত অবস্থায় দেখে কারারক্ষীদের খবর দেন। কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর