রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাদরাসায় অগ্নিকাণ্ড: আইসিইউতে থাকা সবশেষ দুজনেরও অবস্থার উন্নতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

শেয়ার করুন:

মাদরাসায় অগ্নিকাণ্ড: আইসিইউতে থাকা সবশেষ দুজনেরও অবস্থার উন্নতি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মাদরাসায় আগুনের ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।  রোববার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার। 

তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন সর্বশেষ দুইজন রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

তাদের মধ্যে যিনি মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন, তাকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করা সম্ভব হয়েছে। বর্তমানে তার কোনো অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। তাকে মেল এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। 

পাশাপাশি আইসিইউতে চিকিৎসাধীন অপর রোগীরও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তারও কোনো অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, রোগীদের শারীরিক অবস্থার এই উন্নতি আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।  হাসপাতালে এরা দুজন ছাড়া এই মুহূর্তে ফতুল্লার অগ্নিকাণ্ডের আর কোনো রোগী নেই।  

উল্লেখ্য, গত ১০ নভেম্বর সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। এতে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে যায়।

উদ্ধারকারীরা জানান, মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।  ভবন থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টার সময় ঘন ধোঁয়া শ্বাসের সঙ্গে ভেতরে চলে যাওয়ায় শিক্ষার্থীদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর