রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

কড়াইল বস্তিতে আগুনে যুবকের মৃত্যু, ঘর ও দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম

শেয়ার করুন:

কড়াইল বস্তিতে আগুনে যুবকের মৃত্যু, ঘর ও দোকান পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

১৯ বছর বয়সি শুভ্রের বাবার নাম মনির হোসেন, মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর