বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সৌরবিদ্যুৎ বিল দ্রুত নিষ্পত্তি করতে চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

সৌরবিদ্যুৎ বিল দ্রুত নিষ্পত্তি করতে চায় সংসদীয় কমিটি
ছবি: সংগৃহীত

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬ দ্রুত যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এ বৈঠকে কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি,র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 

এতে কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এসএম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক (গণসংযোগ) মো. সাব্বির মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে 'বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬' নিয়ে বিস্তারিত আলোচনা করে। কমিটি বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। 

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট  কর্মকর্তাবৃন্দ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর