সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাবির টিএসসিতে ফের ককটেল বিস্ফোরণ, আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

ঢাবির টিএসসিতে ফের ককটেল বিস্ফোরণ, আটক ২
ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা / সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হলে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে শাহবাগ থানায় নিয়ে যায়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— আব্দুল্লাহ আল জোবায়ের (২৬); পিতা: মৃত হান্নান আলম মল্লিক; মাতা: জাহানারা খাতুন; সাং: করমজা, মল্লিকপাড়া, ০৪নং ওয়ার্ড; থানা: সাথিয়া; জেলা: পাবনা এবং নজাবির সালেহীন দিপু (২৭); পিতা: জাহিদ হোসেন; মাতা: সাবিনা আহম্মেদ; সাং: যাত্রাপুর; থানা ও জেলা: বাগেরহাট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটার পর শিক্ষার্থীরা দুইজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাদের শাহবাগ থানায় সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় ঘটনাস্থলে আশপাশে থাকা ছাত্র-জনতা দুজনকে আটক করে। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর