সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাকরি জাতীয়করণসহ চার দাবি, ১০ দিনের আলটিমেটাম

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

চাকরি জাতীয়করণসহ চার দাবি, ১০ দিনের আলটিমেটাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীরা চাকরি জাতীয়করণসহ চার দফা দাবিতে ঢাকা কলেজের প্রধান ফটকে মানববন্ধন করেছেন। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কর্মচারীরা তাদের চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকারি সাত কলেজে কর্মরত সব বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় তাদের অন্তর্ভুক্ত করা, রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং সাত কলেজে কর্মরত সব কর্মচারীর ছাঁটাই বন্ধ করা।

কর্মসূচিতে বক্তব্য দেওয়া এক কর্মচারী বলেন, আগামী ১০ দিনের মধ্যে তাদের বেতন-ভাতা, চাকরি জাতীয়করণ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ঘোষণা বা ইতিবাচক বার্তা না এলে তারা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, আগামী ২০ তারিখের পর গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও জোরদার করা হবে।

এম/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর