রাজধানীর আদাবর থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীরা ছুটাছুটি করতে থাকে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল হক বলেন, মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এতে কোনো হতাহত হয়নি। তবে, কারা কি উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে জানা যায় নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
একেএস/এসআই




