শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

রাজধানীতে চলন্ত বাসে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে চলন্ত বাসে আগুন
রাজধানীর ভাটারা এলাকার কোকাকোলা মোড়ে একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে।

রাজধানীর ভাটারা এলাকার কোকাকোলা মোড়ে চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে গিয়ে আগুন নির্বাপণ করে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের খবর আসে বলে জানিয়েছেন ডিউটি অফিসার রাসেদ বিন খালিদ।

রাজধানীর ভাটারা এলাকার কোকাকোলা মোড়ে একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে।
রাজধানীর ভাটারা এলাকার কোকাকোলা মোড়ে একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসে খবর আসার ১০ মিনিটের মাথায় ৫টা ৫৮ মিনিটে বারিধারা থেকে দুটি ইউনিট ছুটে যায়। পরে তারা ৬টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করতে সম্ভব হয়। 

তিনি আরও জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ আগুন দেখে যাত্রীরা দ্রুত নেমে যান।

‘তবে কী কারণে আগুন লেগেছিল তা জানা যায়নি। কেউ হতাহত নেই। ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা তদন্তের পর রিপোর্ট আসলে জানা যাবে।’

এমআইকে/এএম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর