বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

২০২৭ সালের বেশিরভাগ সরকারি ছুটি শুক্র ও শনিবার!

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম

শেয়ার করুন:

২০২৭ সালের বেশিরভাগ সরকারি ছুটি শুক্র ও শনিবার!

২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটির (শুক্রবার ও শনিবার) সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন। 

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই ছুটির তালিকা ও দিনগুলোর বিন্যাস বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৭ সালে সপ্তাহের বুধবার ও শুক্রবার সবচেয়ে বেশি সরকারি ছুটি পড়েছে। এই দুই বারে সর্বোচ্চ ৪ দিন করে ছুটি রয়েছে। এছাড়া রোববার ও বৃহস্পতিবারও ৪ দিন করে এবং শনিবার ৩ দিন ছুটি পড়েছে। 

আরও পড়ুন: ২০২৭ সালে কোন বারে সরকারি ছুটি বেশি

অনুমোদিত ছুটির তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে ২টি শুক্রবার ও ২টি শনিবারসহ মোট ৪ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। অন্যদিকে, নির্বাহী আদেশের ১৪ দিনের ছুটির মধ্যে ১টি শুক্রবার ও ২টি শনিবারসহ মোট ৩ দিন সাপ্তাহিক ছুটির দিন পড়েছে। 

Eid-e-Miladunnabi-Holiday-2026-1-768x402

বারভিত্তিক ছুটির দিন ও উৎসবের বিন্যাস:

বুধবার (৪ দিন): ঈদ-উল-ফিতর (১০ মার্চ), বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ (১৪ এপ্রিল), ঈদ-উল-আজহার ৩য় দিন (১৯ মে) এবং আশুরা (১৬ জুন)। (এছাড়া জন্মাষ্টমী ২৫ আগস্টও বুধবারে পড়েছে)। 
শুক্রবার (৪ দিন): জুমাতুল বিদা (৫ মার্চ), ঈদ-উল-ফিতরের ৩য় দিন (১২ মার্চ), স্বাধীনতা দিবস (২৬ মার্চ) এবং দুর্গাপূজা (৮ অক্টোবর)। 

আরও পড়ুন: ২০২৭ সালের ক্যালেন্ডার

রোববার (৪ দিন): শবে বরাত (২৪ জানুয়ারি), একুশে ফেব্রুয়ারি বা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শবে কদর (৭ মার্চ) এবং ঈদ-ই-মিলাদুন্নবী (১৫ আগস্ট)। 

বৃহস্পতিবার (৪ দিন): ঈদ-উল-ফিতরের ২য় দিন (১১ মার্চ), বুদ্ধ পূর্ণিমা (২০ মে), জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) এবং বিজয় দিবস (১৬ ডিসেম্বর)। 

শনিবার (৩ দিন): মে দিবস (১ মে), দুর্গাপূজার ২য় দিন (৯ অক্টোবর) এবং বড়দিন (২৫ ডিসেম্বর)। 

সোমবার (১ দিন): ঈদ-উল-আজহা (১৭ মে)।

মঙ্গলবার (১ দিন): ঈদ-উল-আজহার ২য় দিন (১৮ মে)।

(নোট: ধর্মীয় ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল)।

আরও পড়ুন: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা

ধর্মীয় পর্ব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদযাপনের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে। 

এজেড

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর