২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটির (শুক্রবার ও শনিবার) মধ্যে পেড়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ছুটির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব করা হয়েছে।
সাধারণ ছুটি (১৫ দিন): জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। তবে এই ছুটির মধ্যে ২টি শুক্রবার ও ২টি শনিবারসহ মোট ৪ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
আরও পড়ুন: ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
নির্বাহী আদেশে ছুটি (১৪ দিন): বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১টি শুক্রবার ও ২টি শনিবারসহ মোট ৩ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
ঐচ্ছিক ছুটি: ধর্মীয় পর্ব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদযাপনের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।
২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির তালিকা:
১. শবে বরাত: ২৪ জানুয়ারি (রবিবার) — ধর্মীয় (মুসলিম)*
২. একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস): ২১ ফেব্রুয়ারি (রবিবার) — জাতীয়
৩. জুমাতুল বিদা: ৫ মার্চ (শুক্রবার) — ধর্মীয় (মুসলিম)*
৪. শবে কদর: ৭ মার্চ (রবিবার) — ধর্মীয় (মুসলিম)*
৫. ঈদ-উল-ফিতর: ১০ মার্চ (বুধবার) — ধর্মীয় (মুসলিম)*
৬. ঈদ-উল-ফিতর (২য় দিন): ১১ মার্চ (বৃহস্পতিবার) — ধর্মীয় (মুসলিম)*
৭. ঈদ-উল-ফিতর (৩য় দিন): ১২ মার্চ (শুক্রবার) — ধর্মীয় (মুসলিম)*
৮. স্বাধীনতা দিবস: ২৬ মার্চ (শুক্রবার) — জাতীয়
৯. বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ): ১৪ এপ্রিল (বুধবার) — সাংস্কৃতিক
১০. মে দিবস: ১ মে (শনিবার) — জাতীয়
১১. ঈদ-উল-আজহা: ১৭ মে (সোমবার) — ধর্মীয় (মুসলিম)*
১২. ঈদ-উল-আজহা (২য় দিন): ১৮ মে (মঙ্গলবার) — ধর্মীয় (মুসলিম)*
১৩. ঈদ-উল-আজহা (৩য় দিন): ১৯ মে (বুধবার) — ধর্মীয় (মুসলিম)*
১৪. বুদ্ধ পূর্ণিমা: ২০ মে (বৃহস্পতিবার) — ধর্মীয় (বৌদ্ধ)
১৫. আশুরা: ১৬ জুন (বুধবার) — ধর্মীয় (মুসলিম)*
১৬. জুলাই গণঅভ্যুত্থান দিবস: ৫ আগস্ট (বৃহস্পতিবার) — জাতীয়
১৭. ঈদ-ই-মিলাদুন্নবী: ১৫ আগস্ট (রবিবার) — ধর্মীয় (মুসলিম)*
১৮. জন্মাষ্টমী: ২৫ আগস্ট (বুধবার) — ধর্মীয় (হিন্দু)
১৯. দুর্গা পূজা: ৮ অক্টোবর (শুক্রবার) — ধর্মীয় (হিন্দু)
২০. দুর্গা পূজা (২য় দিন): ৯ অক্টোবর (শনিবার) — ধর্মীয় (হিন্দু)
২১. বিজয় দিবস: ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) — জাতীয়
২২. বড়দিন: ২৫ ডিসেম্বর (শনিবার) — ধর্মীয় (খ্রিস্টান)
(ধর্মীয় ছুটিসমূহ চাঁদ দেখার ওপর নির্ভরশীল)
এজেড




