বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

জুলাইয়ের মামলায় গ্রেফতার ইকবাল সোবহান, ছাড়া পাচ্ছেন রাজীব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০১:২২ এএম

শেয়ার করুন:

জুলাইয়ের মামলায় গ্রেফতার ইকবাল সোবহান, ছাড়া পাচ্ছেন রাজীব
ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষ

জুলাই গণঅভ্যুত্থানের একটি মামলায় গ্রেফতার দেখানো হলো দৈনিক অবজারভারের সম্পাদক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে। তবে মুচলেকা দিয়ে ছাড়া পাচ্ছেন ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান শফিকুল ইসলাম।

বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ডিবিপ্রধান জানান, ইকবাল সোবহানকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মুচলেকা দিয়ে ছাড়া পাচ্ছেন রাজীব ঘোষ।

আরেক ডিবি কর্মকর্তা জানান, ‘রাজীবকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি একটু পরেই ছাড়া পাবেন।’

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টিভি ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। সে সময় প্রতিষ্ঠানের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও নিয়ে যায় পুলিশ।

প্রসঙ্গত, চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি ইকবাল সোবহান চৌধুরীকে। তার বিরুদ্ধে হাসিনা সরকারকে একাধিক গণহত্যায় ইন্দন ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর