বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইকবাল সোবহান চৌধুরীর আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

ইকবাল সোবহান চৌধুরীর আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
মূল ছবিতে সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইনসেটে ইকবাল সোবহান চৌধুরী

দৈনিক অবজারভারের সম্পাদক ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর আটক নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, ‘যদি তিনি (ইকবাল সোবহান চৌধুরী) আটক হয়ে থাকেন, তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।’

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেয় ডিবি পুলিশের একটি দল। আটক হয়েছেন চ্যানেলটির বিশেষ প্রতিবেদক রাজীব ঘোষও।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি পরিস্থিতির উদ্ভব হওয়ায় ইকবাল সোবহান চৌধুরী ও আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে।’

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি ইকবাল সোবহান চৌধুরীকে। তার বিরুদ্ধে হাসিনা সরকারকে একাধিক গণহত্যায় ইন্দন ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর