সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক। ছবি: সংগৃহীত

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সন্ধ্যায় তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রেস ব্রিফিংয়ে ছুটির তালিকা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি। এই ছুটির মধ্যে চারটি সাপ্তাহিক ছুটির দিন, দুটি শুক্রবার ও দুটি শনিবার। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এরমধ্যে ৩টি সাপ্তাহিক ছুটির দিন, একটি শুক্রবার ও দুটি শনিবার। 

আরও পড়ুন

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি, পাবেন যারা

নাসিমুল গনি বলেন, ২০২৭ সালের জন্য ১৫ দিনের সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি ৭ দিনের সাপ্তাহিক ছুটি ৩টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতীত ২২ দিন। মন্ত্রিসভা তালিকাটি অনুমোদন করেছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব। ছবি: সংগৃহীত

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব, যেমন বৈসাবি উদযাপনে দুই দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 

আরও পড়ুন

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের বৈঠকে বিশেষ সৌরবিদ্যুৎ আইন এবং সরকারি ক্রয়সংক্রান্ত নীতিমালার খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী জাতীয় সংসদ অধিবেশনে বিল আকারে উপস্থাপনের পর আইন দুটি পাসের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, অর্থপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর