সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাঁচানো গেল না গ্যাসের আগুনে দগ্ধ ফিলিপাইনের নারীকে

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম

শেয়ার করুন:

বাঁচানো গেল না গ্যাসের আগুনে দগ্ধ ফিলিপাইনের নারীকে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

রাজধানীর বনানীতে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ (৩৩) মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কেইস্টিনের শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।

ফিলিপাইনের ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া বাসার ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, গত ২৮ অক্টোবর রাতে বাসায় রান্নার জন্য গ্যাসের সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে কেইস্টিন দগ্ধ হন। পরে দ্রুত উদ্ধার করে প্রথমে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

আল আমিন আরও জানান, গত ১৫ অক্টোবর পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন কেইস্টিন ভার। এরপর বনানীর ৭ নম্বর সড়কের ৬৬ নম্বর বাসার ব্লক-বি/১-এর একটি ফ্ল্যাটে ওঠেন।

আজিনা মটো কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানান, কেইস্টিন ভার তার বান্ধবী ছিলেন। তারা দুজন গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসে একই বাসায় বসবাস করছিলেন।

এমএমআর/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর