সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডেমরায় ব্যাডমিন্টন খেলার সময় ৪ বন্ধুকে ছুরিকাঘাত

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

শেয়ার করুন:

ডেমরায় ব্যাডমিন্টন খেলার সময় ৪ বন্ধুকে ছুরিকাঘাত

রাজধানীর ডেমরায় ব্যাডমিন্টন খেলার সময় চার যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে স্থানীয় পান্নু নামে এক যুবকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে। আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের তালেব আলী মসজিদের মাঠে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. জিয়া (১৯), সোহান (১৪), শাকিব (১৯) ও রাহাত (২০)। তারা সবাই ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করেন। পাশাপাশি যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন বলে জানিয়েছেন স্বজনরা।

আহত সোহানের বাবা মো. সাগর জানান, রাত সাড়ে ১০টার দিকে তালেব আলী মসজিদের মাঠে তার ছেলেসহ চার বন্ধু ব্যাডমিন্টন খেলছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় পান্নু নামে এক যুবকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে নেওয়া হয়।

সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, আহত চারজনের মধ্যে সোহানের মাথা ও হাতে, শাকিবের বগলের নিচে এবং জিয়ার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া রাহাত মুখে আঘাত পেয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এমএমআর/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর