রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সৌদির ১৬৫টি ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২ হাজার ৯১৭ যাত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

সৌদির ১৬৫টি ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২ হাজার ৯১৭ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথি গোষ্ঠীর একের পর এক হামলার ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের সরাসরি ও ট্রান্সজিট মিলিয়ে মোট ১৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৮৮টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী।

রোববার (১ নভেম্বর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

বেবিচক জানিয়েছে, সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) ২১টি এবং রিয়াদ এয়ারের ১৬টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর