রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র মিরপুর 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র মিরপুর 
ছবি: সংগৃহীত

সর্বনিম্ন বেতন ভাতা ত্রিশ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে পুরো মিরপুর এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।
‎
‎রোববার (১ নভেম্বর) সকাল সোয়া ১১টায় মিরপুর ১০ নম্বর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়,মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা বেতন ভাতার দাবিতে গতো কয়েকদিন ধরে আন্দোলন চলছে। সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলন সোয়া এগারোটা থেকে সংঘর্ষে রূপ নিয়েছে। এতে পুরো মিরপুর ১০ নম্বর এলাকা রনক্ষেত্রে পরিণত হয়েছে।

‎এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর ১০ নম্বর এলাকায় পোশাক শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। আমরা তাদের সরিয়ে দিতে চেষ্টা করলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
‎
‎একেএস/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর