ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা প্রকাশিত হচ্ছে। যদিও সবশেষ পোর্টালটিতে ঢোকা যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে, নিউজ পোর্টালটি ‘হ্যাক’ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে অস্বাভাবিক বার্তা দেখা গেছে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, নিউজ পোর্টালটিতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য ও পুলিশের বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়।
এএম




