রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আব্দুল হাফিজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ এএম

শেয়ার করুন:

সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আব্দুল হাফিজ গ্রেফতার
সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ।

রাজধানীর বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়।

গ্রেফতারের পর আব্দুল হাফিজকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর