শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

তাহসিফের মৃত্যুতে অবশেষে হত্যা মামলা করলেন বাবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম

শেয়ার করুন:

তাহসিফের মৃত্যুতে অবশেষে হত্যা মামলা করলেন বাবা
তাহসিফ সাউরি ও তার বাবা কে এম এনায়েতুল করিম

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় অবশেষে হত্যা মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। উত্তরখান থানায় দায়ের করা এই মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
‎
‎শনিবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ওসি মো. হাবিব।
‎
‎নৌপুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো রেজাউল করিম জানান, দক্ষিনখান থানায় বাদী হয়ে তাহসিফ সাউরির বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মামলার এজহারে তাহসিফ সাউরিকে দীপ বাসা থেকে ডেকে নিয়ে গেছেন, এমন তথ্য উল্লেখ করেছেন। তবে, এই মামলায় দীপকে আসামি করা হয়নি।
‎
‎তিনি আরও জানান, দ্বীপ এখনো আমাদের হেফাজতে রয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে। এখনো তাকে দক্ষিনখান থানায় হস্তান্তর করা হয়নি বা মামলায় গ্রেফতার দেখানো হয়নি। তথ‍্য প্রমাণের ভিত্তিতে সে জড়িত থাকলে তাকে মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে জানান তিনি।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘দীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি’ মাকে এ কথা বলে বাসা থেকে বেরিয়েছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। এরপর আর বাসায় ফেরেননি তিনি। পরদিন (২৮ অক্টোবর) তুরাগ নদ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।

নৌ-পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্র জানায়, বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিসিটিভির ফুটেজ অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দীপ একটি মোটরসাইকেল নিয়ে তাহসিফ সাউরির বাসার নিচে গ্যারেজে আসেন। সেখানে প্রথমে তিনি মোটরসাইকেলে তার হেলমেটটি রাখেন। এরপর পাশেই নিজের পোশাক দিয়ে চোখ-মুখ মুছতে দেখা যায় তাকে।

কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে নেমে গ্যারেজে চলে আসেন তাহসিফ। এরপর দীপের সঙ্গে হাত মেলান। সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে দুজনকে দুটি মোটরসাইকেলে করে বাইরে চলে যেতে দেখা যায়।

‎একেএস/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর