শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার চার ককটেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার চার ককটেল
উদ্ধার হওয়া চার তাজা ককটেল

রাজধানীর পুরনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা এলাকার চেয়ারম্যান গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের দেওয়া তথ্যমতে একটি বাসা থেতে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সবকটি ককটেল নিষ্ক্রিয় করা হয়। গ্রেফতার দুইজন হলেন- জাহিদুল ইসলাম মনির (২০) ও অপ্রাপ্তবয়স্ক কিশোর (তার নাম জানা যায়নি)।

এ বিষয়ে রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন রমনা থানা পুলিশের হেফাজতে আছেন। 

জানা গেছে, গত ২৩ অক্টোবর পুরনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর এ ঘটনায় একটি মামলা হয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ও অন্যান্য ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই সিসি ক্যামেরায় থাকা ব্যক্তিদের মধ্যে গ্রেফতারকৃতরাও ছিলেন। এ মামলার তদন্তের অংশ হিসেবে তাদেরকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী বাসাটিতে তল্লাশী চালিয়ে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। 

এমআইকে/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর