শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাউরির মৃত্যুর ঘটনায় মোটরসাইকেল উদ্ধার, যাচাই-বাছাই করছে পিবিআই

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

সাউরির মৃত্যুর ঘটনায় মোটরসাইকেল উদ্ধার, যাচাই-বাছাই করছে পিবিআই
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে সেটি তার ব্যবহৃত কিনা যাচাই-বাছাই চলছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি জানিয়েছে পিবিআই এর একটি সূত্র। 

পিবিআই সূত্র জানায়, ইতোমধ্যে টঙ্গী পশ্চিম থানার তুরাগ নদীর অনুমান ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি সাউরির কিনা তা যাচাই-বাছাই চলছে। 

নৌ পুলিশকে সহযোগিতার জন্য পুলিশের অন্যান্য ইউনিটের মতো কাজ করে যাচ্ছে পিবিআই। এ ঘটনারা ছায়া তদন্তে যেসব তথ্য মিলছে সবকিছু নৌ পুলিশের কাছে হস্তান্তর করছে পিবিআই। 

সাউরির মৃত্যুর মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি গুরুত্বপূর্ণ হওয়ায় সেটি পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে। 

এদিকে গতকাল রাতেই সাউরির বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।

পরিবারের ভাষ্য অনুযায়ী, দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ তাদের জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা দেখা দেওয়ায় তারা একটি ওয়ার্কশপে যান। মোটরসাইকেল মেরামতের পর তারা বাসায় ফিরে খাবার খান। এরপর দীপ চলে যান বলে জানান তিনি।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর