রাজধানীর বংশাল এলাকায় সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- আমির হোসেন প্রদীপ, মো. রায়হান ও একজন আইনের সংঘাতে জড়িত শিশু।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টার পর বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডে একটি এটিএম বুথের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। এদিন রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে সুইচ গেয়ারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় বংশাল থানায় মামলা রুজু করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বংশাল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
একেএস/এএম




