বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

হানি ট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেফতার ২, ভুক্তভোগী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

শেয়ার করুন:

হানি ট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেফতার ২, ভুক্তভোগী উদ্ধার
গ্রেফতার হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য

‎রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। এ সময় জিম্মি করে রাখা ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
‎
‎গ্রেফতারকৃতরা হলো- মো. সোহান ও তার স্ত্রী নার্গিস আক্তার।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ১২টার পর অভিযান পরিচালনা করে মো. সোহান নামে একজনকে গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। পরে ভুক্তভোগীর  দেওয়া তথ্য অনুযায়ী, মামলার অন্য আসামি কৌশিক আহমেদ মন্টুর বাসা থেকে তার স্ত্রী নার্গিস আক্তারকে নারী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আকতার হোসেন জানান, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুইজন অজ্ঞাতনামা নারী বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তা চাইলে ভুক্তভোগী মো. সামিউল ইসলাম এগিয়ে যান। পরে কৌশলে তাকে কৌশিক আহমেদ মন্টুর বাসায় নিয়ে আটকে রেখে ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে তার কাছে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। এ সময় তাকে মারধর করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য করা হয়।
‎
‎ভুক্তভোগীর বড় ভাই থানায় বিষয়টি জানালে কামরাঙ্গীরচর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং দুইজনকে গ্রেফতার করে।
‎
‎এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
‎
‎একেএস/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর