সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবর

‎জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদের শেষ সময় আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করা যাবে।

সোমবার (২৬ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এতে বলা হয়েছে, সরকার জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে এসব কাগজপত্র হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের এ সুযোগ শেষবারের মতো দেওয়া হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর