শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

গণভবন এলাকা থেকে কুখ্যাত ছিনতাইকারী সুমন গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

গণভবন এলাকা থেকে কুখ্যাত ছিনতাইকারী সুমন গ্রেফতার 
মোহাম্মদপুরের চিহিৃত ছিনতাইকারী সুমন (৩০)।

রাজধানীর মোহাম্মদপুরে সুমন (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের গণভবন ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা।

গ্রেফতারকৃত সুমন মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মো. ইউসুফ আলী এবং মায়ের নাম সুফিয়া বেগম।

পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, দ্রুত বিচার আইন ও মাদকসংক্রান্ত অভিযোগসহ মোট সাতটি মামলা রয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমআইকে/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর