শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজধানীতে নারীসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ এএম

শেয়ার করুন:

রাজধানীতে নারীসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।

তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুজন কিশোর রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড ও একটি করাত কাটার চাকু উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারদের মধ্যে হাসনাইন হাসান উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে।

ওসি আব্দুল হালিম বলেন, এই চক্রের সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার যাত্রী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের লক্ষ্যবস্তু করতেন। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা নারীদের অসতর্কতার সুযোগ নিয়ে ব্যাগ থেকে মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন তারা।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোহাম্মদপুর থানার ওসি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর