রাজধানীর পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রমনা পুরান থানার সামনে হঠাৎ মোটরসাইকেলে দুইজন এসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ককটেলের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।
এ বিষয়ে রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পুরান রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
একেএস/এএম




