শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

দেশীয় অস্ত্রসহ আসাদগেট থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

দেশীয় অস্ত্রসহ আসাদগেট থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার
রাজধানী আসাদগেটে থেকে গ্রেফতার ছিনতাইকারী আরাফাত, ফাইমুল হাসান ও আবির ব্যাপারী শান্ত।

‎রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকা থেকে তিন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। 

‎শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় আসাদগেট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আরাফাত, ফাইমুল হাসান ও আবির ব্যাপারী শান্ত।

পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা আসাদগেট এলাকায় চলন্ত গাড়ি ও পথচারীদের আটকে ছিনতাই করতো।

‎এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবিরের নেতৃত্বে এএসআই ইমদাদ ও এএসআই কামাল মোবাইল ডিউটি করছিল। এরপর তিন ছিনতাইকারীকে ধাওয়া করে তাদেরকে গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

‎তিনি আরও জানান, এর আগেও তাদেরকে ছিনতাই করার সময় হাতেনাতে বেশ কয়েক দফায় গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর