বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিষ্টির আসনে ভোট: এমপিদের স্বাক্ষরের তালিকা চায় ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

মিষ্টির আসনে ভোট: এমপিদের স্বাক্ষরের তালিকা চায় ইসি
নির্বাচন কমিশন (ইসি)।

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া নারী আসনে শূন্য আসনে উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর যাচাইয়ে সংসদ সদস্যদের স্বাক্ষর সম্বলিত তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সংসদ সচিবালয়ে সচিবকে পাঠানো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ইসির যুগ্মসচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচন ২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত মহিলা আসন-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২৭ অক্টোবর সংযুক্ত সময়সূচি অনুযায়ী বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইকালে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে সংসদ সদস্যদের স্বাক্ষর/অনুস্বাক্ষর যাচাই করার প্রয়োজন হবে। উল্লিখিত কারণে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সদস্যগণের স্বাক্ষর সম্বলিত তালিকাসহ জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থাকা প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের দিন অর্থাৎ ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী সংসদ সদস্যগণের স্বাক্ষর সম্বলিত তালিকাসহ একজন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের জন্য সবিনয় অনুরোধ করছি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করে তিনি। এরপরই সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য ঘোষণা করে।

এমএইচএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর