বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

শেয়ার করুন:

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
সংগৃহীত ছবি

কারিগরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল ও শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর