রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

বন্ধ এনআইডি সার্ভার, সেবা বিঘ্ন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

বন্ধ এনআইডি সার্ভার, সেবা বিঘ্ন 

সার্ভারের রক্ষণাবেক্ষণের কার্যক্রম পরিচালনার কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সংক্রান্ত নাগরিকদের জন্য তৈরি করা সার্ভার সাময়িকভাবে বন্ধ রয়েছে। এক্ষেত্রে এনআইডি সেবা গ্রহণে অনলাইনে আবদেনসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবায় বিঘ্ন ঘটছে।

রোববার (১৮ অক্টোবর) এনআইডি অনুবিভাগের সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, সার্ভারের রক্ষণাবেক্ষণের কার্যক্রম পরিচালনা করায় সাময়িকভাবে নাগরিকরা সার্ভারে ঢুকতে পারছেন না। এ সমস্যা দ্রুত সমাধান করার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘সার্ভার আপডেটের কার্যক্রম চলছে। এ কারণে সাময়িকভাবে বন্ধ আছে। দ্রুত চালু হয়ে যাবে।’

এমএইচএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর