রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ এএম

শেয়ার করুন:

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সমঝোতা চুক্তি
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে অরোরা স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃবৃন্দ।

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালের বোর্ডরুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় এমআরএ'র সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালটির বিভিন্ন চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে এমআরএর এই উদ্যোগ। সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, এ চুক্তির মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

সাংবাদিকদের কল্যাণে এমআরএ'র এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর