শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যসেবা সচিবের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যসেবা সচিবের
মিটফোর্ড হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশিদ। ছবি: সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশিদ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি এ পরিদর্শন করেন। এ সময় হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তমসহ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ড. বজলুর রশিদ হাসপাতালের বিভিন্ন বিভাগ, চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে সেবাদানের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বিষয় সম্পর্কে স্বাস্থ্যসেবা সচিবকে অবহিত করেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

এ সময় সরকারি হাসপাতালে আগত রোগীরা যেন সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পান এবং সেবার মান বজায় থাকে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীবান্ধব পরিবেশ এবং স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এসএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর