শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

সৌদিগামী ১০৭ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

সৌদিগামী ১০৭ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী
১০৭টি ফ্লাইট ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপ করায় ঢাকা-সৌদি রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত এ রুটে ১০৭টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে কাজ করছে বেবিচক। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর