বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি
ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশের পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইজিপি আলী হোসেন ফকির।

খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশের পরিদর্শক শাহ আলমকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তাঁরা হাসপাতালে গিয়ে আহত ওই কর্মকর্তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি চিকিৎসাধীন পরিদর্শকের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানেন। তাঁরা চিকিৎসকদের প্রতি আহত পুলিশ কর্মকর্তার সর্বোত্তম ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘বর্তমানে সারা দেশে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এক পুলিশ সদস্য খুলনায় তাঁর অর্পিত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে দুষ্কৃতকারী ছিনতাইকারীদের আক্রমণের শিকার হন। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর উভয় হাতের রগ কেটে গেছে।’

আইজিপি কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী এবং এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এমআইকে/এএম

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর