মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাবেক কমিশনার নাজির হোসেনের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

সাবেক কমিশনার নাজির হোসেনের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের (সাবেক ৭৫ নম্বর ওয়ার্ড) সাবেক কমিশনার মো. নাজির হোসেন মারা গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মো. নাজির হোসেনের মৃত্যু হয়।

শোকবার্তায় আবদুস সালাম বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে এলাকা ও জনগণের সেবায় মরহুম মো. নাজির হোসেনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শোক বার্তায় তিনি নাজির হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন। 

একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর