রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া নারী আসনে শূন্য আসনে উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ২ অনুবিভাগের উপসচিব মো. মঈন উদ্দীন খানকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সচিবালয়ের নির্বাচন পরিচালনা ২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে সহকারী রিটার্নিং অফিসার করা হয়েছে।
এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় ১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করে তিনি। এরপরই সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য ঘোষণা করে।
এমএইচএইচ/এএম




