মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

আওধের রাজকীয় খাবার ও কাওয়ালি নিয়ে ক্রাউন প্লাজায় ‘দাস্তরখান-এ-আওধ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ এএম

শেয়ার করুন:

আওধের রাজকীয় খাবার ও কাওয়ালি নিয়ে ক্রাউন প্লাজায় ‘দাস্তরখান-এ-আওধ’
ক্রাউন প্লাজায় চলছে ‘দাস্তরখান-এ-আওধ’ উৎসব

আওধের রাজকীয় খাবারের স্বাদ, ঐতিহ্যবাহী সংগীত আর সাংস্কৃতিক আবহে অতিথিদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে ঢাকা এয়ারপোর্টের ক্রাউন প্লাজায় চলছে ‘দাস্তরখান-এ-আওধ’ উৎসব।

৮ অক্টোবর শুরু হওয়া ১০ দিনব্যাপী এ আয়োজনে থাকছে গালৌটি কাবাব, কাকোরি কাবাব, দম কি বিরিয়ানিসহ আওধের জনপ্রিয় নানা পদ। পাশাপাশি লাইভ কাওয়ালি পরিবেশনা, বিশেষ ব্যাংকিং সুবিধা ও উড়োজাহাজের টিকিট জেতার সুযোগও থাকছে উৎসবে, যা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

হোটেলটির রেস্তোরাঁ মোজাইকে আয়োজিত বিশেষ এই ডিনার বুফের মাধ্যমে অতিথিদের সামনে তুলে ধরা হচ্ছে ভারতের ঐতিহাসিক অঞ্চল আওধের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি ও রাজকীয় রান্নার ঐতিহ্য।

আওধের ঐতিহ্যবাহী রান্নার অনুপ্রেরণায় সাজানো এ আয়োজনে থাকছে দৌলত কি চাট, গালৌটি কাবাব, কাকোরি কাবাব, দম কি বিরিয়ানি, বাঘার-এ-বেগুন, শাহী টুকরা ও বাদাম কা হালুয়াসহ বিভিন্ন পদ। প্রতিটি খাবারের স্বতন্ত্র স্বাদ ও প্রস্তুত প্রণালির মাধ্যমে অতিথিদের আওধি রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত করার উদ্যোগ নিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

উৎসবে অংশ নিতে জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯৯ টাকা, যা নিট মূল্য। এতে অতিথিরা আওধের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি বিশেষ পরিবেশে ডিনার বুফে উপভোগ করতে পারবেন।

খাবারের সঙ্গে থাকছে লাইভ কাওয়ালি 

‘দাস্তরখান-এ-আওধ’ উৎসবে খাবারের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনেও গুরুত্ব দেওয়া হয়েছে। অতিথিদের জন্য থাকছে বিশেষ ‘কাওয়ালি কর্নার’, যেখানে লাইভ কাওয়ালি পরিবেশনার মাধ্যমে আওধের সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের আবহ তুলে ধরা হবে।

আয়োজকদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী খাবার ও সংগীতের সমন্বয়ে এ আয়োজন অতিথিদের জন্য ভিন্নধর্মী সন্ধ্যার অভিজ্ঞতা তৈরি করবে।

Crown

নির্বাচিত ব্যাংক কার্ডে বিশেষ ছাড় 

উৎসবটির এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনার মেঘনা ব্যাংক। এ উপলক্ষে নির্বাচিত ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ ডাইনিং সুবিধা। মেঘনা ব্যাংক ও এনআরবি ব্যাংকের নির্বাচিত কার্ডে ‘ডাইন ৫, পে ১’; ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক ও পূবালী ব্যাংকের নির্বাচিত কার্ডে ‘ডাইন ৪, পে ১’; সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের নির্বাচিত কার্ডে ‘ডাইন ৩, পে ১’ সুবিধা পাওয়া যাবে।

এ ছাড়া ব্যাংক এশিয়া, কমিউনিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সীমান্ত ব্যাংকের নির্বাচিত কার্ডে থাকছে ‘ডাইন ২, পে ১’ সুবিধা। এসব অফার সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত শর্ত ও নির্বাচিত কার্ডের আওতায় প্রযোজ্য হবে।

ইউএস-বাংলার সৌজন্যে কাপল টিকিট জেতার সুযোগ

উৎসবটির এয়ারলাইনস পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দিচ্ছে দুটি কাপল টিকিট, যার মাধ্যমে ঢাকা–কক্সবাজার–ঢাকা এবং ঢাকা–সিলেট–ঢাকা রুটে ভ্রমণের সুযোগ থাকবে। এ উদ্যোগের মাধ্যমে খাবারের উৎসবের সঙ্গে দেশীয় পর্যটনের অভিজ্ঞতাও যুক্ত হচ্ছে।

ঢাকা এয়ারপোর্টের ক্রাউন প্লাজার এরিয়া জেনারেল ম্যানেজার, আইএইচজি সাউথওয়েস্ট এশিয়া এবং ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার বলেন, ‘দাস্তরখান-এ-আওধ আওধের সমৃদ্ধ খাবার ও সংস্কৃতির একটি বিশেষ উদযাপন। গালৌটি কাবাব, কাকোরি কাবাব, দম কি বিরিয়ানি ও শাহী টুকরার মতো ঐতিহ্যবাহী পদগুলোর মাধ্যমে আমরা অতিথিদের আওধের বিশেষ স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এর সঙ্গে লাইভ কাওয়ালি পরিবেশনা, বিশেষ ব্যাংক অফার এবং এয়ারলাইন পার্টনারশিপ এই আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলবে। আমরা আশা করছি, আমাদের অতিথিদের জন্য এটি একটি আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা হবে।

আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের আওতাধীন ক্রাউন প্লাজা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। হোটেলটি খাবার ও আতিথেয়তা ভিত্তিক বিশেষ আয়োজনের মাধ্যমে অতিথিদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তুলে ধরছে।

‘দাস্তরখান-এ-আওধ’ উৎসবটি ১৭ অক্টোবর পর্যন্ত মোজাইক, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলবে। বিস্তারিত জানতে ও আসন সংরক্ষণ করতে যোগাযোগ করা যাবে ০১৮৮৬-৪৪১১৭৭ ও ০১৮৮৬-৪৪১১৮৮ নম্বরে। হোটেলটির ঠিকানা: সিভিল এভিয়েশন প্লট, ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, কুর্মিটোলা, ঢাকা।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর