শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, মেলেনি পরিচয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, মেলেনি পরিচয়
ফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তে কাজ করছে রেলওয়ে পুলিশ।

জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেল ৫টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার এসআই মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে ৩০৯/১-২ কিলোমিটার পিলারের মধ্যবর্তী রেললাইন থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই যুবক রেললাইন দিয়ে অসাবধানতাবশত চলাচলের সময় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

এসআই আব্দুর রাজ্জাক আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল বাদামি রঙের টি-শার্ট ও মেশ রঙের প্যান্ট। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে এসআই জানিয়েছেন।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর