শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরে ছাদে খেলার সময় পা পিছলে পড়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে ছাদে খেলার সময় পা পিছলে পড়ে শিশুশিক্ষার্থীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া বাসার ছাদে খেলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে মোছা. নুসরাত (৯) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে মারা যায় সে। এরআগে, একইদিন দুপুরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নুসরাত ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওয়া গ্রামের মো. সজীবের মেয়ে। বর্তমানে পরিবারসহ মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া বাসায় থাকেন। আর নুসরাত স্থানীয় হামিম মডেল কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর ১টার দিকে বাসার ছাদে খেলছিল নুসরাত। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল ৩টার দিকে নুসরাতকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নুসরাতের বাবা মো. সজীব জানান, তিন মেয়ের মধ্যে নুসরাত ছিল সবার ছোট। দুপুরে বাসার ছাদে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নুসরাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর