বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সোশ্যাল মিডিয়ার তথ্য নিয়ে মার্কিন ভিসা প্রত্যাশীদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

সোশ্যাল মিডিয়ার তথ্য নিয়ে মার্কিন ভিসা প্রত্যাশীদের সতর্কবার্তা
ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।

ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (৬ অক্টোবর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য প্রদানের নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। 

একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী অযোগ্যও হতে পারেন।

এ কারণে ভিসা প্রত্যাশীদের আবেদনপত্রে চাওয়া সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর