মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢামেকের জরুরি বিভাগের পাশে ফের মিলল অজ্ঞাত নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

ঢামেকের জরুরি বিভাগের পাশে ফের মিলল অজ্ঞাত নারীর মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল / ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় ওই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, আজ দুপুরের দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি হাসপাতালের পুলিশ ক্যাম্পকে জানানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এখনো তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর