সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

হুতিদের হামলায় সৌদিতে বাংলাদেশি নিহত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

হুতিদের হামলায় সৌদিতে বাংলাদেশি নিহত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইনসেটে নিহত সজিব হোসেনের ছবি।

সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশি নাগরিক মো. সজিব হোসেন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৪ অক্টোবর দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে সজিব হোসেন নিহত হন।

সজিব হোসেন কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় নিহত সজিব হোসেনের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে সজিব হোসেনের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস তাদের প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিচ্ছে।

সজিব হোসেনের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে দূতাবাস।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর