আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সরকারি ছুটিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন ছুটি থাকবে। অন্যদিকে, ছুটির সমন্বয় হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে। ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার টানা পাঁচ দিনের ছুটি থাকবে।
সোমবার (৫ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর নির্ধারিত সরকারি ছুটি রয়েছে। এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিল। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি। ২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করে উদযাপন ও ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়।
বিইউ/জেবি




