মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাড়ল দুর্গাপূজার ছুটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

বাড়ল দুর্গাপূজার ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সারদীয় দুর্গাপূজা। আসন্ন এই উৎসব উপলক্ষে ছুটি একদিন বাড়িয়ে পাঁচ দিন ঘোষণা করেছে সরকার। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়।
 
সরকারি আদেশ অনুযায়ী, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। 

এ বছর দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে তালিকায়। পরদিন ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতায় বিশেষ আর্থিক অনুদানের ব্যবস্থাও নিশ্চিত করেছে সরকার। হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বরাবর চার কোটি টাকা আর্থিক সহায়তার আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছিল।

তবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই ধর্মীয় উৎসবের মর্যাদা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রার্থিত অর্থের চেয়ে বেশি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি চার কোটির পরিবর্তে পাঁচ কোটি টাকা বিশেষ অনুদান প্রদানের নির্দেশ দিয়েছেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর